ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামায়াতের বিচারে কিছুদিনের মধ্যে আইন পাস হবে: আইনমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩০ বার পঠিত
আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর বিচারে আইন সংশোধনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কিছুদিনের মধ্যে আইনটি পাস করা হবে। তারপর বিচার কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাব–রেজিস্ট্রারদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

বুধবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন একটি দল আবেদন করেছে, সেই দলে নেতারা সবাই জামায়াত-শিবিরের।

আইনমন্ত্রী বলেন, আমরা মানবতাবিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচার করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই বিচার করে দেখিয়েছে, এই বিচার আওয়ামী লীগ সরকার করে এবং অনেক রায় কার্যকরও হয়েছে। জামায়াতে ইসলামীর বিচারের জন্য আইনের পরিবর্তন দরকার হবে, সেটা আগেই বলেছি। আইনের সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আমরা কিছুদিনের মধ্যে এই আইন পাস করব। তারপর বিচার কার্যক্রম শুরু হবে।

জামায়াতে ইসলামী নিবন্ধনের আবেদনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, নিবন্ধনের জন্য তারা ইসিতে আবেদন করেছে। আদালতের মতো এটি বিচারাধীন বিষয়। আগে দেখতে হবে নির্বাচন কমিশন কীভাবে এটি মোকাবিলা করে। তারপর মন্তব্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102