ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১২ শিক্ষককে কারণ দর্শানোর ঘটনায় বাংলাদেশ শিক্ষক সমিতির নিন্দা জ্ঞাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৫ বার পঠিত

শেরপুরের ১২ জন শিক্ষককে কারণ দর্শানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিঁয়াজো ফোরামের মুখপাত্র মো: নজরুল ইসলাম রনি। তিনি বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক গ্রæপে একটি পোস্টের মাধ্যমে এই নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানান । সেই সাথে শিক্ষকদের সাথে অন্যায় কিছু হলে প্রয়োজনে কঠোর আন্দোলন করার হুশিয়ারীও দেন তিনি।

তিনি পোস্টে লিখেন, একসময় এমপিও ভুক্ত শিক্ষকদের রাজনীতি করা এমন কি এমপি বা স্থানীয় নির্বাচন করা নিষেধ ছিল পরে মহামান্য হাইকোর্টের রায় নিয়ে শিক্ষকদের রাজনীতি শুরু হলো। শিক্ষকরা রাজনীতি না করলে রাজনীতিতে মেধার চর্চা হবে কিভাবে ? এখন আবার শুরু হলো শিক্ষকদের সাংবাদিকতা করা যাবেনা । স্থানীয় সাংবাদিকদের কেউ কেউ শিক্ষা অফিসারকে প্ররোচিত করছে । সত্য প্রকাশে আপোষহীন বলেই শিক্ষক সাংবাদিকদের এভাবেই কোণঠাসা করছে শিক্ষা অফিস মিলে এই অপশক্তিগুলো। এটা হিংসা থেকে করা হচ্ছে।

শেরপুর জেলা শিক্ষা অফিসার শিক্ষক সাংবাদিকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এটা এই প্রথম দেখলাম ,হতবাক হলাম। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।
সরকার এ বিষয়ে কোন প্রজ্ঞাপন জারি করেনি তবে অতি উৎসাহী হয়ে এসব করে শিক্ষকদের মাঝে অসন্তোষ সৃষ্টির পায়তারা করছে ওই মহলটি এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ হচ্ছে। হতে পারে নিজের অপকর্ম ঢাকার একটি চেষ্টা। এঘটনায় সাংবাদিক ও শিক্ষক সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শিক্ষকরা সাংবাদিক হলে এমপিও ভুক্তিতে শিক্ষক হয়রানী বন্ধ হবে, শিক্ষকরা এমপি হলে সংসদে শিক্ষা জাতীয়করণের দাবী তুলবে এবং দেশের উন্নয়নের কথা বলবে তাতে সমস্যা কি বরং শিক্ষকরা সাংবাদিকতা করলে পেশাদারিত্ব আরো মজবুত হয় বলে আমার ধারণা। পেশাগত দ্বায়িত্ব পালন করে দেশের সকল জেলায় শিক্ষকদের অনেকেই সাংবাদিকতার চর্চা করেন এটা কি মহাভারত অশুদ্ধ হলো। শিক্ষক সাংবাদিকদের কোন অসম্মান সহ্য করা হবেনা।উপরের দিকে থতু ফেলার চেষ্টা করবেন না । এমপিও নীতিমালাতে কিছু শর্ত থাকলেও শিক্ষকরা বেচে থাকার জন্য কোচিং বা কৃষিকাজ করে তবে এসব বন্ধ করতেও শোকজ করুন । দেশের শান্তি নষ্ট হয়, অসন্তোষ সৃষ্টি হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে অনুরোধ করছি।

তবে এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো: রেজুয়ান সাংবাদিকদের বলেন, অভিযোগ দিয়ে অভিযোগকারী তার লোকজন দিয়ে নানাভাবে চাপ দিচ্ছিল। তাই জেলা প্রশাসকের নির্দেশে আমি কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। আমি কারোর বিরুদ্ধেই বিধি পরিপন্থী কোন কিছু করবো না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102