ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেপরোয়া গতির বাইকে আটকে কিছু দূর ছেঁচড়ে গেলেন তরুণ, অতঃপর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৭ বার পঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শহরে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে টিশার্ট আটকে কিছু দূর ছেঁচড়ে যাওয়ার আরিফ বিশ্বাস (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ কোটালীপাড়া উপজেলার উলাহাটি গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোটালীপাড়ার উলাহাটি গ্রামের অলি মিয়া মোটরসাইকেল ভাড়া নিয়ে বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। রাতে রাস্তায় দ্রুত গতিতে বাঁকা-ত্যাড়াভাবে বাইক চালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরিফকে ধাক্কা দেন তিনি। এসময় আরিফের পরনের টিশার্ট বাইকে আটকে যায়। এভাবে তাকে বেশ কিছুদূর টেনে নিয়ে যায় বাইকটি। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক। খোঁজ মেলেনি মোটরসাইকেলটিরও (বাইক)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102