ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাউয়া ছিনতাইকারি নামেই পরিচিত উত্তরায় গ্রেফতাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৫০ বার পঠিত

রাজধানীর উত্তরায় শীর্ষ ছিনতাইকারী মো. আক্তার হোসেন (২৩) ও মো. হুতিক (২২) নামে দুই শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) উত্তরা ৭ নং সেক্টরের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা চলন্ত বাস থেকে যাত্রীদের মোবাইল, ব্যাগ, চেইন ছোঁ মেরে ছিনিয়ে নেয় বলে তারা এলাকায় কাউয়া ছিনতাইকারি নামেই পরিচিত।
গ্রেফতার আক্তার নেত্রকোনা জেলার বারহাট্টা থানার কদমতলী এলাকার মো. জামালের ছেলে। হুতিক চট্টগ্রামের পাহাড়তলী থানার সিটি গেট এলাকার মো. আজিজের ছেলে।

আক্তার মূলত ভাঙারির দোকানদার। এখান থেকেই পরিচয় হুতিকের সঙ্গে। এরপরই তারা মিলে ছিনতাই শুরু করে। তাদের মূল টার্গেট আন্তঃজেলা বাস। এসব বাস খুবই দ্রুত চলে। সে সময় জানালার পাশে বসা যাত্রীর মোবাইল বা ব্যাগ টান দিয়ে দৌড়ে পালায়। দ্রুতগামী হওয়ায় গাড়ি থামতে থামতেই তারা পালিয়ে যায়।

কাউয়া আক্তার এবং হুতিক দুর্ধর্ষ ছিনতাইকারী। এই রুটে আন্তঃজেলা বাসগুলো থেকে ছিনতাইয়ের প্রায় সবগুলোতেই তারা জড়িত। কিন্তু তারা ধরা পড়ত না কোনবারই। যখনই তারা ধরা পড়ে সঙ্গে সঙ্গেই তারা নিজেদের শরীর কাটে, পায়খানা করে সেই পায়খানা নিজেদের গায়ে মাখে আবার অন্যদের দিকেও ছুঁড়ে মারে। এজন্য ভয়ে কেউ তাদের ধরে না।

মানুষ যাতে তাদের কথা না বুঝে সেজন্য তারা সাংকেতিক শব্দ ব্যবহার করে। যেমন, গলার চেইনকে সুতা বলে, মোবাইলকে বাঁশি এবং কানের দুলকে ঝুমকা বলে।
আজ গ্রেফতারের পর তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102