ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার বিতর্কিত কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৫০ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সমালোচিত বা বিতর্কিত কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। এছাড়া তৃণমূলে যাদের সংযোগ নেই তাদেরও দেওয়া হবে না মনোনয়ন। জনগণের সঙ্গে তৃণমূলে যাদের সম্পর্ক আছে বা নির্বাচনে জিততে সক্ষম এমন প্রার্থীকেই বেছে নেবে দলটি।

শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত নেতারা জানান, আগামী নির্বাচনে মনোনয়নে ব্যক্তির গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা প্রাধান্য পাবে।

এ বিষয়ে বৈঠকে কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি মাঠে টিম পাঠিয়েছি। জরিপ চলছে। সবদিক বিবেচনায় প্রার্থী দেওয়া হবে। কোনো বিতর্কিত ব্যক্তি, তৃণমূলে যাদের সংযোগ নেই তাদের এবার নমিনেশন দেওয়া হবে না। কারণ এবার নির্বাচন হবে কঠিন।

তিনি আরও বলেন, বিএনপি এখন যতই বলুক, নির্বাচনে অংশ নেবে না- আসলে তারা সঠিক সময়ে পুরো শক্তি নিয়োগ করেই ভোট করবে। সে কারণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে নির্বাচন। কাজেই যারা মনে করেন নমিনেশন পেলেই পাস হয়ে যাবেন, সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এবার দৌড়ে পাস করতে হবে। বসে পাস করার সুযোগ নেই। সেভাবেই দলীয় নমিনেশন দেওয়া হবে।

অন্যদিকে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই দলের বিভিন্ন জেলা-উপজেলা শাখা এবং সহযোগী সংগঠনগুলোকে সম্মেলন করে নতুন কমিটি করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। সম্মেলন না করলে কমিটি ভেঙ্গে দিতে বলা হয়েছে।

#ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102