ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজার থেকে ফেরার পথে গাড়ি খাদে, শিশুকন্যাসহ আইনজীবীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২২ বার পঠিত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রাইভেটকার খাদে পড়ে রাশিদুল হক রাশেদ (৪০) নামে এক আইনজীবী ও তার দুই বছরের মেয়ে মাইসার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন রাশেদের বড় মেয়ে, স্ত্রী ও গাড়ির চালক।

তারা কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
নিবার (২৯ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের জামতলা এলাকায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাসানচর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- নিহত রাশেদের স্ত্রী সোহানা আক্তার মিলি (২৬), বড় মেয়ে মেবিন (৬) ও প্রাইভেটকারচালক কামরুল হাসান (২৭)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সপরিবারে নিজেদের প্রাইভেটকার নিয়ে কক্সবাজার ঘুরতে যান রাশেদ। শনিবার রাতে বাড়ি ফেরার সময় জামতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পাশের খাদে পড়ে উল্টে যায়। পরে স্থানীয়রা গাড়ি থেকে তাদের পাঁচজনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাশেদ ও তার ছোট মেয়ে মাইসাকে মৃত ঘোষণা করেন।

গাড়িচালক কামরুল হাসান বলেন, কক্সবাজার থেকে শনিবার রাত ১১টার দিকে ঢাকার উত্তরা আসি। কক্সবাজার থেকে উত্তরা পর্যন্ত আমি ড্রাইভ করি। পরে সেখান থেকে রাশেদ স্যার ড্রাইভিং করেন। স্যারকে অনেক অনুরোধ করেছি, আপনার ড্রাইভিং করার দরকার নেই। তিনি ড্রাইভিং করায় এ দুর্ঘটনা ঘটে। পরে আমি গাড়ির গ্লাস ভেঙে বের হয়ে এক এক করে অন্যদের বের করি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102