ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরের সিংড়ায় সাড়ে ২৬ কেজি গাঁজা-পিকআপভ্যানসহ আটক ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩০ বার পঠিত

নাটোরের সিংড়া থেকে সাড়ে ২৬ কেজি গাঁজা ও বহনকাজে ব্যবহৃত একটি পিকআপভ্যানসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫)।

শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাতে সিংড়া উপজেলার ভাগনগরকান্দি আমরুলপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

পরে শনিবার (২৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবি গ্রামের মো. আতোয়ার রহমানের ছেলে ও পিকআপভ্যান চালক মো. রিপন ইসলাম (২৬), মধ্য গড্ডিমারি এলাকার মো. শাহ জালালের ছেলে ও পিকআপেভ্যানের হেলপার মো. রুবেল হোসেন (২৫), নাটোর জেলার সিংড়া উপজেলার পৌর সদরের সরকারপাড়া এলাকার মৃত আশকান আলীর ছেলে মো. মুন্নাব আলী (৩৮), পেট্রোবাংলা এলাকার মৃত বাবু হোসেনের ছেলে মো. সাগর আলী (২২) ও গোডাউন পাড়া এলাকার মো. ফটিক আলীর ছেলে মো. জিসান আলী (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা সবাই পেশাদার মাদক বিক্রেতা। তারা দীর্ঘদিন ধরেই আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। শুক্রবার তারা জব্দকৃত এসব গাঁজা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখে পরিবহন করছিল।

পরে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি আমরুলপাড়া এলাকায় জনৈক মো. জয়নাল প্রামানিকের বসত বাড়ির সামনে আত্রাই-সিংড়া সড়কে চেকপোস্ট বসানো হয়। এতে কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্ব দেন।

এ সময় একটি সাদা-হলুদ রংয়ের পিকআপ থেকে সাড়ে ২৬ কেজি শুকনো গাঁজা, সাতটি মোবাইল ফোন, নয়টি সিমকার্ড, তিনটি মেমোরি কার্ড ও নগদ ১৯ হাজার ৩৩০ টাকা জব্দসহ ওই পাঁচ মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব-৫, নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102