ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩১ বার পঠিত

সোমবার সকালে সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও আলহাজ্ব আবু রাশেদ মোহাম্মদ বাকের পীর সাহেব মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন। এ সময় মসজিদের সভাপতি শফিকুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহারসহ গ্রামের মুরুব্বী ও মসজিদ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, মসজিদ আল্লাহ ঘর। এ ঘরের কাজ কোনও সময় থেমে থাকে না। যদিও মসজিদটি গ্রামবাসীর উদ্যোগে অনেক দূর এগিয়েছে। বাকি কিছু কাজ ও ছাদের ঢালাইটা বাকি ছিল। চেয়ারম্যান রফিকুল ইসলাম ও গ্রামবাসীর সহায়তায় বাকি কাজগুলো শেষ পর্যায়ে।

এ বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহর ঘর মসজিদটির উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। আল্লাহ রাস্তায় দান করা ভাগ্যের ব্যাপার। আল্লাহর উছিলায়ই আমি মসজিদের ছাদ ঢালাই কাজে শরিক হতে পেরেছি। ভবিষ্যতেও ভালো কাজের সাথে থাকব।

আলহাজ্ব আবু রাশেদ মোহাম্মদ বাকের পীর সাহেব বলেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কার এবং এতে দান-সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। তাই তো পৃথিবীজুড়ে হাজারো লাখো দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের স্বতঃস্ফূর্ত দানকৃত অর্থ-সম্পদে। আল্লাহ এর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- মোবারকপুর কল্যাণ সংস্থার সভাপতি এমদাদুল হক মিলন, সার্জেট (অবঃ) আব্দুল আউয়াল মাসিম, ডাক্তার আব্দুল ছালাম, সমাজ সেবক শফিকুল ইসলাম মন্ডল, মানবাধিকার কর্মী নাঈম ইসলাম, আসাদুল্লাহ আসাদ, রাজু আহম্মেদ লিটন, সুরুজ বাঙালী প্রমুখ।

উদ্বোধনের পর স্থানীয় শিশুদের মাঝে মোবারকপুর কল্যাণ সংস্থার পক্ষ হতে চকলেট ও মাস্ক বিতরণ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102