ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বজিৎ হত্যার ১০ বছর পর গ্রেফতার যাবজ্জীবনপ্রাপ্ত আসামি ইউনুছ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৫ বার পঠিত
গ্রেফতার

বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-২। তিনি ১০ বছর পালিয়ে ছিলেন। তার বাড়ি মাগুরার সদর উপজেলায়।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

গ্রেফতার খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও পলাতক ছিলেন। পরবর্তী সময়ে ২০১৭ সালে হাইকোর্ট মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি খন্দকার ইউনুছ আলীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও খোন্দকার ইউনুস আলী পলাতক ছিলেন।

এএসপি ফজলুল হক আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল সোমবার মধ্যরাতে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার ইউনুছ আলী ওরফে ইউনুছকে ১০ বছর পর গ্রেফতার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102