ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

দুই দলের সাম্প্রতিক লড়াই রোমাঞ্চ ছড়িয়েছে বেশ। এবারের বিশ্বকাপের প্রেক্ষাপটেও ম্যাচটি গুরুত্বপূর্ণ ভারত ও বাংলাদেশের জন্য।

দুই প্রতিবেশী দেশের লড়াই দেখতে অধীর আগ্রহে আছেন সমর্থকরা।
এমন পরিস্থিতিতে বুধবার অ্যাডিলেড ওভালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচে একটি পরিবর্তনের কথা জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে উদ্বোধনী ব্যাটার হিসেবে খেলা সৌম্য সরকারের বদলে খেলবেন পেসার শরিফুল ইসলাম।

আগের দুই ম্যাচেই বাড়তি একজন বোলারের অভাব বোধ করেছে বাংলাদেশ দল। এ নিয়ে কথাও হয়েছে অনেক। আজ বাংলাদেশ খেলছে পাঁচ বোলার নিয়েই। এছাড়া একাদশে আর কোন বদল নেই।

ভারতের একাদশেও একটি বদল এসেছে। অক্ষর প্যাটেলের জায়গায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন দীপক হুডা। আজ আবার ফিরেছেন অক্ষর।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

ভারত একাদশ

লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102