ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকায় পিকনিক বাসে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

রাজধানীর আসাদগেট এলাকায় পিকনিক বাসে কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন। তার সঙ্গী আরেকজন এ ঘটনায় আহত হয়েছেন।

লালবাগের একদল তরুণ দুটি বাস ভাড়া করে মঙ্গলবার সকালে ধামরাইয়ের একটি পার্কে পিকনিক করতে গিয়েছিলেন। তাদের সঙ্গে কয়েকজন তরুণীও ছিলেন।

ফেরার পথে আসাদগেট এলাকায় তাদের বাসে উঠে বহিরাগতরা দুজনকে ছুরি মেরে বসে।

আহতাবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১টার দিকে রাব্বী নামের ২৫ বছর বয়সি একজনের মৃত্যু হয় বলে শেরেবাংলা নগর থানার পরিদর্শক শাজাহান মণ্ডল জানান।

রাব্বীর বাসা লালবাগের শহীদনগর এলাকায়। সেখানে তিনি ফ্লেক্সিলোডের দোকান চালাতেন। আহত তরুণের নাম শাওন, তিনি পেশায় অটোরিকশাচালক।
শাওনের বন্ধু শাহরিয়ার হাসান শান্তের বরাতে থানার পরিদর্শক শাজাহান মণ্ডল বলেন, পিকনিক থেকের ফেরার পথে সন্ধ্যায় গাবতলী এলাকায় বাসের মধ্যে কয়েকজন ধূমপান এবং মেয়েদের উত্ত্যক্ত করছিলেন। সেই সময় রাব্বী প্রতিবাদ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর পর বাসটি আসাদগেট এলাকায় সিগন্যালে পড়লে তিন-চারজন যুবক উঠে রাব্বীকে মারধর করে এবং ছুরি মারে। ঠেকাতে গেলে শাওনকেও তারা ছুরিকাঘাত করে। এর পর তারা বাস থেকে নেমে চলে যায়।

শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, বাসে রাব্বীর সঙ্গে যাদের ঝগড়া হয়েছিল, তাদের মধ্যে একজনের নাম ফারুক।এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102