ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরামবাগে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫৩ বার পঠিত

রাজধানীর মতিঝিলের আরামবাগ থেকে অলি অ্যাপারেলস নামে একটি কারখানা স্থানান্তর না করা ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধের কারণে ওই এলাকায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা খন্দকার ফরিদ আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, শ্রমিকরা এখনো রাস্তায় অবস্থান করছেন। কিছু যান চলাচল করছে, তবে সেটা পুরোপুরি স্বাভাবিক হয়নি।

এদিন সকাল ৮টার পর থেকে নটর ডেম কলেজের সামনের রাস্তা অবরোধ করে শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, আমরা শ্রমিকদের রাস্তা অবরোধের কথা শুনে ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাস্থলে এসে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরামবাগ এলাকার একটি পোশাক কারখানা রাজধানীর দক্ষিণখানে স্থানান্তর করা হয়েছে। কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে মালিকপক্ষ কারখানা স্থানান্তর করায় বিক্ষোভ করছেন শ্রমিকরা।

আরও জেনেছি, শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। সেই বকেয়া বেতনের দাবিতেও তারা রাস্তায় নেমেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

দুপুর পৌনে ১টা নাগাদ মতিঝিল থানার পরিদর্শক (পেট্রোল) মো. বেলাল হোসেন বলেন, মালিকপক্ষ একটি নোটিশ দেয় যে কারখানাটি রাজধানীর দক্ষিণখানে স্থানান্তর করা হচ্ছে। এরপর পোশাক শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে যে, প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাচ্ছে। তাদের এক মাসের বেতন বকেয়া রেখেছে মালিকপক্ষ। যে পর্যন্ত তাদের এই বিষয়গুলো সুরাহা না হবে সে পর্যন্ত তারা রাস্তা ছেড়ে যাবেন না বলে ঘোষণা দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102