ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আ.লীগ নেতার বাস আগুনে পুড়লো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩৬ বার পঠিত

সাতক্ষীরায় আগুনে পুড়েছে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি যাত্রীহীন বাস। শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া বাসটির হেলপার কবীর হোসেন জানান, রিজার্ভ হিসেবে বাগেরহাটে যাওয়ার জন্য বৃহস্পতিবার রাতে বাসটি (সিলেট-জ-১১-০৭২৯) সাতক্ষীরা-খুলনা সড়কের কাটিয়া আমতলা মোড়ে সরকারি হাইস্কুলের সামনের সড়কে রাখা হয়। বাসটির সামনে একটি ট্রাকও দাঁড়িয়েছিল। শুক্রবার সকাল ৯টার দিকে বাসটি পানি নিয়ে পরিষ্কার করছিলেন তিনি। দরজা খোলা রেখে বালতি করে পার্শ্ববর্তী ট্যাপে পানি আনতে যান তিনি। কিছুক্ষণ পর বাসটিতে আগুনের কুণ্ডলী দেখে ছুটে আসেন। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর আগেই বাসটির ভেতরের সিট, ইঞ্জিনসহ ৮০ শতাংশ পুড়ে যায়।

বাসটির মালিক সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদ্য বিদায়ী সদস্য সচিব গোলাম মোর্শেদ জানান, আগামী ৩ ডিসেম্বর জেলা বাস মালিক সমিতির নির্বাচন। এটাকে কেন্দ্র করে অথবা বাসটির স্টাফদের রাখা মশার কয়েল কিংবা শর্ট সার্কিটের ফলে আগুন লাগতে পারে। তবে পুলিশ তদন্ত করে আগুন লাগার মূল কারণ উদ্ধার করতে পারবে।

সাতক্ষীরা সদর থানার এসআই ইসমাইল হোসেন জানান, তদন্ত করে বাসে আগুন লাগার কারণ বের করার চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102