ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকাতে অবৈধ কল সেন্টারের সন্ধান, বিপুল সরঞ্জামাদিসহ গ্রেফতার ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৫৫ বার পঠিত

রাজধানীর বাড্ডা, গুলশান ও তেজগাঁও এলাকায় র‌্যাব, এনএসআই এবং বিটিআরসি’র যৌথ অভিযানে অবৈধ কল সেন্টারের সন্ধান পাওয়া গেছে। র‍্যাব বলছে, বিটিআরসি’র লাইসেন্স ও কারিগরি গ্রহণযোগ্যতার সনদ ছাড়াই পরিচালিত হয়ে আসছিল কল সেন্টারটি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অবৈধভাবে স্থাপিত কল সেন্টার পরিচালনাকারী চক্রের মূলহোতা মো. কামরুজ্জামান বাপ্পি (২৯), মো. শিবলী আহম্মেদ (৩০), মো. জোবায়ের আকবর (৪৪), মো. মাহবুবুল আলম (২৭)-সহ তাদের ঘনিষ্ঠ সহযোগী মো. সোহানুর রহমান (২৯), মো. খালেদ খান রনি (৪০), ফয়েজ আহম্মেদ সজিব (২৫), মো. রুবেল হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের অফিস তল্লাশি করে অবৈধ এবং বিটিআরসি’র অনুমোদনবিহীন কলসেন্টারে ব্যবহৃত বিপুল পরিমাণ টেলিযোগাযোগ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আসামিরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী/২০১০) এর ৩৫(২)/৫৭(৩)/৭৪ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ করেছে। ওই আইনে তাদের বিরুদ্ধে বাড্ডা, গুলশান ও তেজগাঁও থানায় মামলা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102