ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুসারে কাজ করবে পুলিশ : আইজিপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘নির্বাচন যখন আয়োজন করা হয়, তখন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ীই আমরা কাজ করে থাকি। নির্বাচন কমিশনের কোনো পর্যবেক্ষণ যদি আমাদের দেওয়া হয়, তবে এটা প্রতিপালনে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। অতএব, নির্বাচন কমিশনের যে পর্যবেক্ষণ দেওয়া হবে, সেটা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’

শনিবার সকালে নগরীর মিরের ময়দানে মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ৬ তলা ব্যারাক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন আইজিপি। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘সন্ত্রাসী-অপরাধীদের বিরুদ্ধে আমরা সবসময়ই জিরো টলারেন্স নীতি গ্রহণ করি। যে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, তা করবে পুলিশ।’
মাদকের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযানিক কার্যক্রম চলবে। এটা একটা সামাজিক সমস্যা। সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। পরিবারকেও দায়িত্ব নিতে হবে।’

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গুজব রটনাকারীদের বিরুদ্ধে আমাদের সাইবার টিম সচেতন আছে। গুজব ছড়ানোর সাথে কেউ যদি জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বর্তমান সরকারের সময়ে আমাদের ক্যাপাবিলিটি বৃদ্ধি পেয়েছে। জনবল বৃদ্ধি পেয়েছে। আইন ও বিধির আলোকে প্রশিক্ষণ চলছে এবং আমরা যথেষ্ট সফলতা পাচ্ছি।’

সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ৯০ ভাগের বেশি কেইস সমাধান করা সম্ভব হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আইজিপি জানান, প্রবাসীদের বিষয়ে পুলিশ আন্তরিক। তাদের যেকোনো সমস্যায় গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করে পুলিশ। প্রবাসীদের জন্য আলাদা হটলাইনও রয়েছে।

এসময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102