ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৫৯ বার পঠিত

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৩৫৪ জন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৫ হাজার ২৫৫ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে পাঁচ হাজার ৯৯ জন। আর অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে ২১ জন পরীক্ষার্থীকে।

রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এদিকে পরীক্ষা শুরুর প্রথম দিনই এক ঘণ্টা চলার পর ভুল প্রশ্নপত্রের কারণে স্থগিত করা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত এইচএসসি (বিএমটি) বাংলা প্রথম পত্রের পরীক্ষা।

রোববার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল তিন হাজার ৫০৯ জন, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৫৬ জন, রাজশাহী বোর্ডে দুই হাজার ১৫৮ জন, বরিশাল বোর্ডে ৯৬৭ জন, সিলেট বোর্ডে ৯৬৮ জন, দিনাজপুর বোর্ডে এক হাজার ৮১৮ জন, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৬২ জন, ময়মনসিংহ বোর্ডে ৮১৩ জন, যশোর বোর্ডে এক হাজার ৯০৪ জন।

অসদুপায় অবলম্বনের জন্য রবিশাল বোর্ডে একজন, কুমিল্লা বোর্ডে পাঁচজন আর মাদরাসা বোর্ডে ১৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

করোনাভাইরাস, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার নির্ধারিত সময়ের থেকে সাত মাস দেরিতে সংক্ষিপ্ত সিলেবাসে রোববার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। আর বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টায় শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এই পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ছয় লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় নয় হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102