ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গি পরীক্ষার ফি নির্ধারণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

ডেঙ্গি পরীক্ষা করাতে ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারি হাসপাতালে পরীক্ষা করাতে ১শ টাকা ফি দিতে হবে। আর বেসরকারি হাসপাতালে দিতে হবে ৩শ টাকা।

রোববার ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

২০১৯ সালে সারা দেশে ব্যাপকভাবে ডেঙ্গি ছড়িয়ে পড়ার পর সরকার সব সরকারি হাসপাতালে ডেঙ্গি পরীক্ষা বিনামূল্যে করে দিয়েছিল। আর বেসরকারি হাসপাতালে ডেঙ্গির এনএস-১ পরীক্ষা করতে সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন নির্দেশনার ফলে বেসরকারি হাসপাতালে ডেঙ্গি পরীক্ষার ফি ২০০ টাকা কমবে। তবে গত শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছিলেন, সারা দেশে সরকারি হাসপাতালে ডেঙ্গি পরীক্ষা এবারো বিনামূল্যে করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু নতুন নির্দেশনা অনুযায়ী বিনামূল্যে নয়, সরকারি হাসপাতালে পরীক্ষা করাতে হলে ১শ টাকা লাগবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102