ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র: মার্কিন উপ-সহকারী মন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার জানিয়েছেন বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তার দেশ সহযোগিতা দেবে। একইসঙ্গে সমুদ্র নিরাপত্তায় সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র।

রোববার (৬ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্রসচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকের পর মার্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ঢাকা মিশন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএইড সিভিল সমাজের সঙ্গে কাজ করে চলেছে।

মার্কিন উপ-সহকারী মন্ত্রী বলেন, সমুদ্র খাতে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরে মৎস্য ও খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে আমরা একযোগে কাজ করতে চাই।

আফরিন আক্তার বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আমি বাংলাদেশে প্রথমবারের মতো এসেছি। সে কারণে আমি আনন্দিত।

উল্লেখ্য, শনিবার (৫ নভেম্বর) রাতে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102