ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সড়কে প্রাণ গেল সাংবাদিক-গীতিকার বিশালের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৩ বার পঠিত
ওমর ফারুক বিশাল

নরসিংদীর রায়পুরায় কার্ভাডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে সাংবাদিক ও গীতিকার ওমর ফারুক বিশাল (২৭) নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু ইমাম হোসেন সজল।

সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক বিশাল বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সকালে বিশাল ও সজল মোটরসাইকেলে করে নরসিংদী যাওয়ার উদ্দেশে বের হন। তারা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভৌরবগামী একটি বেপরোয়া কার্ভাডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বিশাল মারা যান। আর সজল গুরুতর আহত হন।

প্রসঙ্গত, ওমর ফারুক বিশাল দৈনিক যায়যায়দিন, সমকাল, বাংলানিউজসহ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। পাশাপাশি গান লিখেছেন ও সুর করেছেন।

তার লেখা গানে জনপ্রিয় শিল্পী অনুপম রায়, তাহসান খান, এফ এ সুমন, জয় শাহরিয়ার, সাব্বির নাসিরসহ অনেকেই কণ্ঠ দিয়েছেন।

বিশালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গীতিকবি সংঘ বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102