ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকের সঙ্গে অভিমান করে বিষপানে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় প্রেমিকের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে নূরজাহান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী।

সোমবার বিকালে উপজেলার মহিচাইল ইউনিয়নের অম্বরপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত নূরজাহান আক্তার একই গ্রামের আবদুল আউয়ালের মেয়ে। সে অম্বরপুর মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাছাত্রী নূরজাহান ও একই গ্রামের শাকিল নামে এক হোটেল বয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশ কয়েক দিন ধরে প্রেমিক শাকিল কিছুটা দূরত্ব বজায় রাখছিল। সোমবার বিকালে গ্রামের এক জায়গায় দুজনে দেখা করে। এ সময় প্রেমিক শাকিল তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে সেখানেই বিষপান করে নূরজাহান। পরে তাকে একই গ্রামের নাসিমসহ আরও কয়েকজন দ্রুত রায়পুর এক কবিরাজের কাছে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় প্রেরণ করে। পথিমধ্যে মারা যায় নূরজাহান।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সৈকত দাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102