ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মাসেতু নিয়ে গুজব, যুবকের ৫ বছর কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৬০ বার পঠিত

উদ্বোধনের আগে পদ্মা সেতু নিয়ে গুজব ছাড়ানোর অভিযোগে দায়েরকৃত মামলায় এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।

মামলায় দণ্ডপ্রাপ্ত আসামির নাম রাজিব হোসাইন (১৯)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার বড়গাছি হাজীপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষার পর তাকে রাজশাহী কেন্দ্রেীয় কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।

রায় ঘোষণার পর রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট ইসমত আরা বেগম জানান, পদ্মাসেতু উদ্বোধনের আগে গুজব রটানো হয়েছিল যে, পদ্মা সেতুতে মাথা লাগবে। আসামি রাজিব হোসাইন তার ফেসবুক প্রফাইলে ২০২১ সালের অক্টোবর মাসে একটি স্ট্যাটাস দেন। এতে ‘বাংলাদেশের পদ্মা সেতুর নির্মাণ চলা পথে বাধা পড়েছে, মানুষের মাথা লাগবে। ১ লাখ বা তারও বেশি মানুষের মাথা প্রয়োজন। সারা বাংলাদেশে বের হয়েছে ৪১টি দল। …’-এমন একটি পোস্ট দেন।

এ ঘটনায় পরে ওই বছরের ৮ অক্টোবর রাজশাহীর দুর্গাপুর থানার উপ-পরিদর্শক শামীম সারোয়ার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

এরপর রাজিবকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে পুলিশ এই মামলায় আদালতে চার্জশিট দেয়। পরে মামলাটির বিচার কাজ শুরু হয়। এতে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এতে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

আজ মঙ্গলবার ওই মামলার রায়ে বিচারক জিয়াউর রহমান ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫ (২) ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড দেন।

একইসঙ্গে জরিমানা করেন দুই লাখ টাকা। জরিমানার এই টাকা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড।

এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩১ (২) ধারায় অভিযুক্ত রাজিব হোসাইনকে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেন। জরিমানা করেন তিন লাখ টাকা। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে তার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102