ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারীর গোপনাঙ্গে ৮২ লাখ টাকার স্বর্ণের বার!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৫ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় রত্না খাতুন (৩৪) নামে এক নারীর গোপনাঙ্গ থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাকে আটক করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) রাত ৯টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্তে এ ঘটনা ঘটে।

রত্না ওই থানাধীন পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি গ্রামের আয়না খাতুনের কলা বাগানের মধ্যে ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবস্থান করছে রত্না। সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় নারী বিজিবি সদস্য দিয়ে তার দেহ তল্লাশি করে গোপন স্থানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮২ লাখ ৩৪ হাজার টাকা। আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102