ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবাসিক-বাণিজ্যিকের নতুন গ্রাহকদের গ্যাস সংযোগের দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

সরকারি নিয়ম অনুসারে ফি জমাদানকারীদের নতুন সংযোগ দেওয়ার দাবি জানিয়েছে গ্রাহক-গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদাররা।

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রাহক-গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে ঠিকাদাররা বলেন, সারাদেশে পেট্রোবাংলার ৬টি সাবসিডিয়ারি কোম্পানি লিমিটেড (তিতাস, কর্ণফুলী, বাখরাবাদ, জালালাবাদ, পশ্চিমাঞ্চল সুন্দরবন) কর্তৃপক্ষ দুই লাখ ১৫ হাজার গ্রাহকের কাছ থেকে সরকারি নিয়মনীতি মেনে সংযোগ ফি ও জামানত জমা নিয়েছে। পরবর্তী পর্যায়ে গ্যাস সংযোগ না দেওয়ায় গ্রাহকরা এখনও অপেক্ষমান তালিকায় রয়েছে। আমরা গ্রাহকদের গ্যাস সংযোগ দ্রুত সময়ের মধ্যে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

দাবি আদায় না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে জানিয়েছেন ঠিকাদাররা। তারা বলেন, বর্তমানে গ্যাস সংযোগ না দেওয়ায় প্রতিনিয়ত ঠিকাদাররা গ্রাহক কর্তৃক লাঞ্চিত ও হামলার শিকার হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ গ্যাস সংযোগ না দিলে আমরা সারাদেশে সুবিধা বঞ্চিত গ্রাহকদের নিয়ে তীব্র আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবো।

ঠিকাদাররা দাবি করেন, হঠাৎ করে ২০১৫ সালে সারাদেশে বিনা নোটিশে গ্যাস সংযোগ কার্যক্রম বন্ধ রাখার কারণে সারাদেশে প্রায় দুই হাজার তিনশত ঠিকাদার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট কাজে কর্মরত কয়েক হাজার লোক বেকার হয়ে পড়ে। আর্থিক উপার্জন না থাকায় পরিবার-পরিজন নিয়ে দূর্বিষহ জীবন-যাপন করছেন। আমাদের দাবি সব ঠিকাদার ও এ কাজে নিয়োজিত কর্মকর্তা-শ্রমিক সবাইকে পুনর্বাসন করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবুল হাসেম পাটোয়ারী, সাধারণ সম্পাদক এ.কে.এম অলি উল্লা হক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102