ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের লোহাগাড়ায় ভুয়া চিকিৎসককে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩৮ বার পঠিত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ইচমত আরা বেগম (৪৬) নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড (জরিমানা) দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর গ্রামে ওই ভুয়া চিকিৎসকের বাড়িয়ে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উল্যাহ।

দণ্ডপ্রাপ্ত ইচমত আরা বেগম ওই গ্রামের খায়ের আহম্মদের স্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ— চিকিৎসক না হয়েও ইচমত আরা বেগম নামের আগে ‌‘ডা.’ ব্যবহার করেন। তার বিরুদ্ধে অবহেলাজনিত চিকিৎসা সেবা ও কার্যের কারণে অনেক গর্ভবতী-প্রসূতি মা এবং বাচ্চার জীবন বিপন্ন হওয়ার অভিযোগ উঠেছে।

ইউএনও শরীফ উল্যাহ বলেন, মঙ্গলবার বিকেলে ভুয়া চিকিৎসক ইচমত আরা বেগমের গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়েছে। তার বাড়িতে একটি ঘরে দু’টি বেড রয়েছে। ওই ঘরেই তিনি স্থানীয় প্রসূতিদের বাচ্চা প্রসব করান। এসময় একটি অক্সিজেন সিলিন্ডার, একটি হুইল চেয়ার ও একটি সাকশন মেশিন জব্দ করা হয়। অভিযানের সময় অভিযোগের বিষয়ে স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্য হতে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102