ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আর্জেন্টিনার ৩১ জনের বিশ্বকাপ দলে যারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৫৩ বার পঠিত

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। কাতার জয় করতে ইতোমধ্যে দল ঘোষণা করেছে ব্রাজিল। এবার আর্জেন্টিনার পালা। যে দলে নাকি লিওনেল মেসি ছাড়া আর কেউই নিশ্চিত নন।

অবশ্য ৪৬ জন ফুটবলার নিয়ে প্রাথমিক দল ঠিক করে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

আর সেই তালিকায় আরও কাঁচি চালালেন স্কালোনি। একেবারে ১৫ জন কমিয়ে এবার ৩১ সদস্যতে ছোট করলেন।

আর্জেন্টিনার রেডিও কন্টিনেন্টাল এবং ইএসপিএনের সাংবাদিক স্তেফান এদুল এক টুইট বার্তায় জানান, ১৪ নভেম্বর আরও ৫ জন বাদ দিয়ে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

তবে অত তর সইতে পারছেন না আলবিসেলেস্তেদের সমর্থকরা। আপাতত ৩১ জনের নামই জানতে উন্মুখ তারা।

কে কে আছেন মেসির সঙ্গী?

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) ওই ৩১ তারকার নাম জমা হয়েও গেছে।

চলুন জেনে নিই তারা কারা?

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, ফাকুন্দো মেদিনা

মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জোভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস

ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস।

প্রসঙ্গত, ২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, প্রতিপক্ষ সৌদি আরব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102