ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাবতলীতে কাউন্টার মাস্টারকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩৩ বার পঠিত

মিরপুর গাবতলীতে এখলাছ নামে মতিন পরিবহনের এক স্টাফ কে (৪৫) চলন্ত অবস্থায় একটি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাবতলী টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কে এই ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৫টার দিকে চিকিৎসকৃত ঘোষণা করেন।

নিহত এখলাছ গাবতলীর বাগবাড়ি চারআনি এলাকার বাসিন্দা। স্ত্রী পারভিন ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। ঢাকা টু পাবনা মতিন ট্রাভেলসের টিকিট মাস্টার ছিলেন।

স্ত্রী পারভিন জানান, গাবতলী টার্মিনালের সামনে পাবনাগামী অপর আরেকটি কোম্পানির বাসের স্টাফদের সঙ্গে তার ঝগড়া হয়। পরে সেই বাস থেকে এখলাছকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এতে তিনি মাথায় আঘাত পেলে প্রথমে নিউরোসাইন্স হাসপাতালে নেওয়া হয়। তারপর ঢামেক হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে হাসপাতালে মতিন পরিবহনের ম্যানেজার আব্দুর রব জানান, গাবতলী টার্মিনালের সামনে পাবনাগামী আরেকটি কোম্পানির বাসের স্টাফদের সঙ্গে চলন্ত অবস্থায় এখলাছের ঝগড়া হয়। এরপর জানতে পারি তিনি আহত হয়েছেন। তবে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, নাকি পড়ে গেছেন বিষয়টি নিশ্চিত না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার, জানান একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102