ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শুক্রবার থেকে ‘রাজপথ দখলে’ রাখবে যুবলীগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৪৩ বার পঠিত

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী শুক্রবার স্মরণকালের সবচেয়ে বড় যুব সমাবেশ করার ঘোষণা দিয়েছে যুবলীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

পরশ বলেন, আগামী শুক্রবার থেকে রাজপথ যুবলীগের নিয়ন্ত্রণে থাকবে। ওই দিন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার উদ্দেশে প্রধানমন্ত্রী সেদিন বিশেষ বার্তা দেবেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, রাজপথ থাকবে যুবলীগের দখলে। আন্দোলন-সংগ্রামের নামে বিএনপি-জামায়াত জানমালের ক্ষতি করার চেষ্টা করলে সমুচিত জবাব দেবে যুবলীগ।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশের যেকোনো সংকটে মুখ্য ভূমিকা পালন করে।

রাষ্ট্রবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে শেখ ফজলে শামস পরশ বলেন, ১১ নভেম্বরের পর যুবলীগ নেতাকর্মীরা বিএনপি-জামায়াত ও তাদের অনুসারীরা যদি রাজপথে নৈরাজ্য করার চেষ্টা করে তবে তা প্রতিহত করা হবে।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, শেখ ফজলে ফাহিম, মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, মৃনাল কান্তি জোয়ারর্দার, আনোয়ার হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে শেখ পরশ বলেন, যুব সমাবেশ সফল করতে ১০টি উপকমিটি গঠন করা হয়েছে। সমাবেশস্থলকে ঘিরে নেওয়া হবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি নেতাকর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য পাঁচটি গেট রাখা হবে। তিনি বলেন, এ সমাবেশকে ঘিরে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা কাজ করছে নেতাকর্মীদের মাঝে। এ সমাবেশ হবে তারুণ্যের, সাহসের আর সন্ত্রাসের বিরুদ্ধে।

যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, আগামী ১১ নভেম্বরের মহাসমাবেশ হয়ে উঠুক মুক্তিযুদ্ধের সপক্ষের সব নিবেদিতপ্রাণ দেশপ্রেমিকের। চলুন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আরও একটি ইতিহাস রচনা করি। এই যুব মহাসমাবেশ বঙ্গবন্ধুর আদর্শের সম্মেলনে পরিণত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102