ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীসহ ১৮ নারী-পুরুষ আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৪২ বার পঠিত

মানিকগঞ্জ শহরে একটি আবাসিক হোটেল থেকে ৯ জন নারীসহ ১৮ জন আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ওই হোটেল থেকে তাদের আটক করা হয়।

তাদের মধ্যে ৯ জন নারী ও ৯ জন পুরুষ। তাদের বয়স ১৪ থেকে ৪০ বছর বছর। এদের মধ্যে ৫ জন মেয়ে ও ৭ জন ছেলে প্রাপ্তবয়স্ক। এ ছাড়া আটক হওয়ায় ব্যক্তিদের মধ্যে ৫ জন মেয়ে ও ৫ জন ছেলে শিক্ষার্থী।

পুলিশ এবং স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ৭ তলা একটি ভবনের সপ্তম তলায় পদ্মা আবাসিক হোটেল ও ষষ্ঠ তলায় রয়েল আবাসিক হোটেল রয়েছে। এ দুটি আবাসিক হোটেলে ছোট ছোট কক্ষ ভাড়া দেওয়া হয়। এসব কক্ষে বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ড হয়ে আসছে।

বেলা আড়াইটার দিকে অজ্ঞাত এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানায়- ওই ২টি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে। এর পর বিকাল ৩টার দিকে পুলিশ পদ্মা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই ১৮ জনকে আটক করে। এর পর তাদের সদর থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে কথা বলতে বিকাল ৪টার দিকে পদ্মা নামের ওই আবাসিক হোটেলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। হোটেলে ছোট ছোট কক্ষগুলোর দরজা খোলা থাকলেও কোনো খদ্দেরকে পাওয়া যায়নি। অভিযানের আগেই অন্য যৌনকর্মী ও খদ্দেরেরা পালিয়ে গেছেন বলে ওই ভবনের নিচতলার কয়েকজন ওষুধের দোকানদার জানান।

ষষ্ঠ তলায় রয়েল আবাসিক হোটেলে মালিক আমির হোসেন বলেন, ভবনের সপ্তম ও ষষ্ঠ তলা ভাড়া নিয়ে আবাসিক হোটেল করা হয়েছে। এসব হোটেলে দম্পতি ছাড়া ভাড়া দেওয়া হয় না বলে তিনি দাবি করেন।

তবে পুলিশের ১৮ জনের আটকের বিষয়ে তিনি বলেন, অনৈতিক কাজের জন্যই পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে গেছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, অভিযানের খবর পেয়ে আবাসিক হোটেলের মালিক ও কর্মচারীরা পালিয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবাসিক হোটেলের মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102