ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে নিউইয়র্কে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৫৫ বার পঠিত

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন নিরু নিরা নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি সঙ্গীত শিল্পী বলে জানা গেছে। নিরাকে মারধর ও মিথ্যা তথ্য সম্বলিত মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগ এনে ১০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে গত ৩ নভেম্বর ওই মামলা করেন নিরা। মামলার পর ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সমন জারি করে সুপ্রীম কোর্ট স্টেট অব নিউইয়র্ক। যার ইনডেক্স নম্বর ৭২৩৩২৮/২০২২। সমন জারির ২০ দিনের মধ্যে ইলিয়াস হোসেনকে জবাব দিতে বলা হয়েছে ।

মামলা সম্পর্কে নিরু নিরা প্রবাস থেকে ‘নাগরিক টিভি’ নামক একটি ইউটিউব চ্যানেলে এক সাক্ষাতকারে বলেছেন, ইলিয়াস হোসেনকে তিনি তার নিউইয়র্কের জ্যাকসনহাইটের বাসায় আশ্রয় দিয়েছিলেন। অর্থ দেওয়া থেকে শুরু করে ইলিয়াস হোসেনকে যুক্তরাষ্ট্রে টিকিয়ে রাখতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন। সম্প্রতি ইলিয়াস হোসেন তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা নিরাকে জানান। স্ত্রীকে নিয়ে থাকতে হলে ইলিয়াস হোসেনকে আলাদা বাসা নিতে হবে বা নিরাই একটি বাসা ম্যানেজ করে দিবেন এবং এতে সময় লাগবে জানালে ইলিয়াস হোসেনের সঙ্গে মনোমালিন্যের সূত্রপাত ঘটে।

একপর্যায়ে নিরার বাসা ছেড়ে ইলিয়াস হোসেন চলে যান। নিরার অভিযোগ, ইলিয়াস হোসেনের কাছে বাসা ভাড়া পাওনা ছিল। ৩ নভেম্বর ইলিয়াস হোসেন নিউইয়র্কের জ্যাকসনহাইটের একটি স্থানে ফোন করে নিরাকে যেতে বললে নিরা সেখানে যান। এরপর নিরার ওপর ইলিয়াস হোসেন আক্রমন করেন বলে নিরা অভিযোগ করেন। এ সময় স্থানীয় পুলিশ সেখানে এসে পুরো ঘটনা নিরার কাছ থেকে শোনেন।

এদিকে এরপর নিরাকে নিয়ে ‘মিথ্যা তথ্য সম্বলিত আপত্তিকর’ ভিডিও স্টোরি তৈরি করে ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন ইলিয়াস হোসেনের বিরুদ্ধে। পরে নিরা আদালতের দ্বারস্থ হন এবং মানহানির অভিযোগ এনে ১০ লাখ ইউএস ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন। ছড়িয়ে পড়া ভিডিওগুলো অপসারন করার ব্যবস্থা নিতেও মামলায় আবেদন জানানো হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাংবাদিক ইলিয়াস হোসেনের গ্রেপ্তার হওয়ার কথা বলা হয়েছে। তবে অপর একটি সূত্র জানায়, ইলিয়াস হোসেনের জামিনও হয়েছে। তবে তার গ্রেপ্তার ও বা জামিন- কোনোটাই দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। মামলার বিষয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।

#ঢাকা টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102