ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়ীতে ট্রাকচাপায় নারী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

রাজবাড়ীতে ট্রাকচাপায় রেশমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী পৌরসভার চরলক্ষীপুর গ্রামের তালতলা এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত রেশমা আক্তার রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষীপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম ইউনুস আলী মোল্লা।

স্থানীয় বাসিন্দা ও পাংশা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী তার বাড়ির এলাকায় আঞ্চলিক মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। চরলক্ষীপুর গ্রামের তালতলা এলাকায় (চারলেন সড়কের বিভাজকের শেষ প্রান্তে) পৌঁছালে ফরিদপুর থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকের চালক লিটন কুমার মণ্ডলকে আটক করে।

চরলক্ষীপুর গ্রামের রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রিদয় খান জানান, ভোরের দিকে ওই নারী তার মেয়েকে মাদরাসায় পৌঁছে দেন। মেয়েকে দিয়ে আসার পরে তিনি সাধারণত কিছু সময় হাঁটাহাঁটি করে বাড়ি ফেরেন। কিন্তু আজকে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, ট্রাকের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা গেছেন। ট্রাকের চালককে আটক করা হয়েছে ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া রাস্তায় যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102