ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমপি হতে চান অভিনেতা সিদ্দিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

অভিনেতা সিদ্দিকুর রহমান গেল নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি। তবে হাল ছাড়েননি, তিনি ফের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে মনোনয় প্রত্যাশী এই অভিনেতা। এক ক্ষুদেবার্তায় সিদ্দিক জানান, ২০১৮ সালের সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এবারো তিনি এমপি নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে বলেন, ঢাকা-১৭ আসন গুলশান-বনানী থেকে মনোনয়ন প্রত্যাশী আমি। সংসদ সদস্য হতে চাই।

সিদ্দিক বলেন, আমি জনগণের সেবা করতে চাই। যদিও অনেক আগে থেকেই এই সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছি। আমি সবসময় টাঙ্গাইল-১ আসনের মানুষের পাশে রয়েছি। তবে এবার আমি ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকেও মনোনয়ন প্রত্যাশী।

তিনি আরো বলেন, এই আসনে ফারুক (নায়ক ফারুক) ভাই নির্বাচন করেছিলেন। এটা ভিআইপি এলাকা। এই আসনে শিল্পীরা নির্বাচন করেন। ফারুক ভাই যেহেতু এবার অসুস্থ তাই আমি এই আসন থেকে নির্বাচন করতে চাই। ইতোমধ্যে আমি তৎপরতা শুরু করেছি।

সিদ্দিক বলেন, আমি মূলত মানুষের পাশাপাশি থাকতে চাই। মানুষের ভালোবাসা পেতে চাই, তাদের সেবা করতে চাই। জনগণের ভালোবাসা নিয়েই নির্বাচন করতে চাই।

সিদ্দিক জানান, তিনি গত ২৪ বছর ধরে আওয়ামী লীগ করছেন। বলেন, আওয়ামী লীগপন্থী পরিবারের আমার জন্ম হয়েছে। বাবা স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ছিলেন ২২ বছর। এলাকা কন্ট্রোল করতাম আমরা। ৯৪ সাল থেকে ছাত্রলীগ করছি। বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থেকেছি।

সিদ্দিক আরো যোগ করে বলেন, আমার বিশ্বাস আছে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই মনোনীত করবেন। সবাইকে সঙ্গে নিয়ে আমি এগিয়ে যাবার স্বপ্ন দেখেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102