ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাজিরপুর বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৫ নেতা কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগার পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ নভেম্বর) পিরোজপুর জেলা জজ মো. মুহিদ উজ্জামানের আদালতে তাদের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

কারাগারে পাঠানো নেতারা হলেন- ঢাকা ট্যাক্স বারের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান দুলাল, এম আনোয়ারুল ইসলাম পলাশ, সাবেক সদস্য হিরুয়ার রহমান মোল্লা ও উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন।

জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, ওই দিন সকালে ওই ৫ বিএনপি নেতা একটি মামলায় জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এর আগে তারা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম নেন।

উল্লেখ্য, কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে গত ৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৬০ নেতাকর্মী আহত হন। এছাড়া উপজেলা বিএনপির অফিস ভাংচুর এবং আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ভাংচুর করা হয়। এ ঘটনায় উপজেলা কৃষক লীগ যুগ্ম আহবায়ক ছিদ্দিকুর ফকির বাদী হয়ে শতাধিক নামীয় ও ২ শতাধিক অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102