ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় শ্রমিক লীগের আহবায়ক ও সদস্য সচিবকে পিটিয়ে জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৪৬ বার পঠিত

খুলনায় নতুন ঘোষিত মহানগর শ্রমিক লীগের আহবায়ক মো. হারুন অর রশিদ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামানকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাডাঙ্গা এমএ বারী সড়কের কাঁচাবাজার সংলগ্ন দারুল আমান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হারুনুর রশিদসহ অন্যরা দারুল আমান এলাকার সমাজকল্যাণ অফিসে অবস্থান করছিলেন।

এসময়ে দুর্বৃৃত্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে অফিসের ভিতরে ঢুকে হামলা চালায়।একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

জানা যায়, সর্বশেষ ২০১৫ সালে সম্মেলনে কাশেম মোল্লাকে সভাপতি ও রনজিৎ কুমারকে সাধারণ সম্পাদক করে মহানগর শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা ছিল। এর মধ্যে কাশেম মোল্লা মারা যাওয়ার পর মোতালেব মিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

গত ৮ নভেম্বর রাতে মো. হারুন অর রশিদকে আহবায়ক ও আসাদুজ্জামানকে সদস্য সচিব করে মহানগর শ্রমিক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সাবেক সাধারণ সম্পাদক রনজিৎ কুমার জানান, কমিটি গঠন নিয়ে এ হামলার ঘটনা ঘটেনি। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের আটক করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102