ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের স্ত্রীর ঘুষিতে প্রাণ গেল ভাসুরের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৫ বার পঠিত

বগুড়ার কাহালুতে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের স্ত্রী জোসনা বেগমের কিল-ঘুষিতে ভাসুর আব্দুল গফুর (৬৮) নামের একজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত জোসনা বেগমকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার পাইকড় ইউনিয়নের পলি ভুগইল মধ্যপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত আব্দুল গফুর ওই গ্রামের বাসিন্দা ছিলেন। আটক হওয়া জোসনাও (৪৬) একই গ্রামের চাঁন মিয়ার স্ত্রী। চাঁন মিয়া ও নিহত আব্দুল গফুর আপন দুই ভাই।

কাহালু থানার ওসি মো. আমবার হোসেন বলেন, আব্দুল গফুর ও চাঁন মিয়ার পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সকালে চাঁন মিয়ার স্ত্রী বিরোধ থাকা সেই জমিতে কোদাল দিয়ে মাটি কাটছিলেন। এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে জোসনাকে মাটি কাটতে নিষেধ করেন আব্দুল গফুর। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে জোসনার কিল-ঘুষিতে নিহত হন আব্দুল গফুর।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পরপরই স্বজন ও স্থানীয়রা জোসনাকে আটক করে রাখেন। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারকরাসহ জোসনাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আব্দুল গফুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102