ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুদের টাকার জন্য গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে সুদের টাকা না পেয়ে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকালে তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামের মৃত রমজান আলীর ছেলে শেরালী (৪৮) ও একই গ্রামের লতিফ সরকারের ছেলে ইয়াসিন (৩৫)।

গত সোমবার রাতে গণধর্ষণের এ ঘটনা ঘটে। পরে বুধবার বিকালে ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেন।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার আবুল হাসেম সবুজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ওই গৃহবধূর স্বামী ট্রাকের হেল্পারির কাজে চলে যান। এ সুযোগে গভীর রাতে শেরালী ও ইয়াসিন মদ পান করে তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। একপর্যায়ে ওই নারী ঘর থেকে বাইরে বের হলে তারা তাকে বলে- ‘তোর স্বামীর কাছে ১৬ বছর আগের পাওনা সুদের টাকা পাব’। সেই টাকা না দেয়ায় তাকে সুকালি স্কুল মাঠে বেঁধে রাখা হয়েছে। তুই গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আয়।’ এ সময় তিনি যেতে না চাইলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ওই স্কুলের নির্জন স্থানে ধর্ষণ করে তারা পালিয়ে যান।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, শুক্রবার দুপুরের পরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102