ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে গণসমাবেশ: মাঠেই জুমার নামাজ আদায় করলেন বিএনপি নেতাকর্মীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৩৯ বার পঠিত

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশস্থল কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠেই জুমার নামাজ আদায় করলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা প্রায় দেড় হাজার নেতাকর্মী একসঙ্গে নামাজ আদায় করেন।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে এ নামাজে ইমামতি করেন কোমরপুর জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ।

শরীয়তপুরের জাজিরা থেকে সমাবেশস্থলে আসা কলিম শেখ, রাজবাড়ীর নুরুল ইসলাম ফকির, ফরিদপুরের মধুখালীর আলী আহম্মেদ ও বোয়ালমারীর জহিরুল হক জহির জাগো নিউজকে বলেন, গত দুদিন ধরে আমরা সমাবেশস্থলে রাতদিন পার করছি। আজ মাঠেই জুমার নামাজ আদায় করেছি। বিভিন্ন জেলা থেকে আসা বড় বড় নেতাদের সঙ্গে নামাজ আদায় করতে পেরে মনের মধ্যে বেশ ভালো লাগছে।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা বলেন, নেতাকর্মীরা উজ্জীবিত। পরিবহন ধর্মঘটকে মাথায় রেখে এরই মধ্যে রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মাঠে এসেছেন। মাঠে উপস্থিত প্রায় দেড় হাজার নেতাকর্মীদের নিয়ে আমরা জুমার নামাজ আদায় করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102