ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩১ বছর পর গান্ধী পরিবারের কাছে দুঃখ প্রকাশ সেই নলিনীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৬১ বার পঠিত
ছবি : সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অন্যতম হত্যাকারী নলিনী শ্রীহরণ তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

কারামুক্তির পর তিনি বলেছেন, বোমা হামলায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের জন্য আমি দুঃখিত। খবর এনডিটিভির।

রাজীব গান্ধীর হত্যাকারী নলিনীসহ ছয়জনকে গত শুক্রবার মুক্তি দেন ভারতের সুপ্রিমকোর্ট। ৩১ বছর জেল খাটার পর নলিনীর সঙ্গে মুক্তিপান জয়কুমার, সন্তন, মুরুগান, রবার্ট পায়াস ও রবিচন্দ্রন।

মুক্তির পর নলিনীর কাছে ভাতীয় সংবাদমাধ্যম এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়— রাজীব গান্ধীসহ যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের জন্য তার কোনো বার্তা আছে কিনা।

জবাবে নলিনী বলেন, ‘আমি তাদের (স্বজন) জন্য খুবই দুঃখিত। আমরা এ বিষয় নিয়ে অনেক বছর চিন্তা করেছি। আমরা দুঃখিত।’

নলিনী বলেন, তারা (স্বজন) তাদের প্রিয়জনকে হারিয়েছেন। তারা একসময় এই ট্র্যাজেডি থেকে বেরিয়ে আসতে পারবেন বলে তিনি আশা করেন।

১৯৯১ সালের ২১ মে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরুমবুদুরে এক নির্বাচনি জনসভায় যোগ দেন রাজীব গান্ধী।

এ সময় শ্রীলংকার লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) এক সদস্যের আত্মঘাতী বোমা হামলায় রাজীব গান্ধী নিহত হন। এ ছাড়া হামলাকারী ধানুসহ ১৬ জন ঘটনাস্থলে নিহত হন।

রাজীব গান্ধী হত্যায় নলিনীসহ গ্রেফতারকৃত সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ২০০০ সালে রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে নলিনীর মৃত্যুদণ্ডের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102