ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

থুতু ফেলার জেরে কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

নরসিংদীর মাধবদীতে পায়ের সামনে থুতু ফেলার জেরে এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় রবিবার সন্ধ্যায় নিহতের মা বাদি হয়ে ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এর আহে, রবিবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যায়। নিহত কিশোরের নাম মোবারক হোসেন ওরফে শাহ আলম (১৭)। সে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। মোবারক মাধবদীর এসপি ইনস্টিটিউশন থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

পুলিশ জানিয়েছেন, এলাকার আধিপত্য নিয়ে দুই কিশোর গ্যাং এর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই মধ্যে শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাধবদীর দক্ষিণ বিরামপুর এলাকার আওয়াল মোল্লার চায়ের দোকানের সামনে নিহত মোবারক হোসেন ওরফে শাহ আলম কেরামবোট খেলছিল। এই সময় মোবারক সেলিম নামে একজনের পায়ের সামনে খুতু ফেলে সে। এর জেরে সেলিমের লোকজন মোবারককে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে তার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এরপর গুরুতর অবস্থায় মোবারককে উদ্ধার করে প্রথমে মাধবদী হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় নিহত মোবারকের মা বাদি হয়ে মাধবদী থানায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকীবুজ্জামান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি যাচাই-বাছাই শেষে মামলা প্রক্রিয়াধীন। এরই মধ্যে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে আটক করেছে। বাকিদের প্রেফতারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102