ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন কিশোরীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৪ বার পঠিত
প্রেমিক-প্রেমিকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী। শুক্রবার পৌর শহরের নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রেমিকের নাম ইকতার। ১৬ বছর বয়সী ইকতার নারায়ণপুর এলাকার অটোচালক জিলু মিয়ার ছেলে।

অনশনরত কিশোরী জানান, দুই বছর ধরে ইকতার সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছে। বিষয়টি পরিবারসহ প্রতিবেশীরাও জানেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিভিন্ন স্থানে নিয়েছেন প্রেমিক ইকতার। বিয়ের কথা বলায় যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। তাই নিরুপায় হয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেন এ কিশোরী।

সাবেক কাউন্সিলর মো. মন্তাজ মিয়া বলেন, ওই কিশোর-কিশোরীকে মুখোমুখি করে বিষয়টি জানার চেষ্টা করি। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে। মেয়ের বাবাকে খবর দেওয়া হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনা শুনে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102