ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নালিতাবাড়ীতে মদ্যপ শ্যালকের হাতুড়ির আঘাতে প্রাণ গেল ভগ্নিপতির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে মদ খেয়ে নেশাগ্রস্ত শ্যালক উৎসব মারাকের হাতুড়ির আঘাতে খুন হয়েছেন ভগ্নিপতি আলবার্ট দাওয়া। এ ঘটনায় অভিযুক্ত শ্যালককে আটক করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে উপজেলার হাতিপাগার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার রাতে আলবার্ট অন্য সঙ্গীদের সঙ্গে চোলাই মদ খেয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় শ্যালক উৎসব মারাকের বাড়ি এলে উভয়ের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক হয়। তর্কের একপর্যায়ে উৎসব মারাক তার ঘরে থাকা পাথর ভাঙার হাতুড়ি দিয়ে আলবার্টের মাথায় আঘাত করেন। পরে স্বজনরা আলবার্টকে উদ্ধার করে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নালিতাবাড়ি থানার ওসি এমদাদুল হক বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত উৎসবকে আটক করেছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102