ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্মীয় শিক্ষা নিয়ে ষড়যন্ত্র করছে অসাধু চক্র, অভিযোগ হেফাজতের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

ধর্মীয় শিক্ষা নিয়ে একশ্রেণির অপরিনামদর্শী অসাধু চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে অভিযোগ করে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছেন, এ ধরনের ষড়যন্ত্র ২০১৬ সালেও একবার হয়েছিল। তখন হেফাজতের দাবির মুখে সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে সরকার বাধ্য হয় ।

সোমবার সংগঠনটির ঢাকা মহানগর কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে হেফাজত মহাসচিব এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থা থেকে ধর্মবিষয়ক পরীক্ষা তুলে দেওয়া হচ্ছে। এতে করে ধর্ম শিক্ষা বই পাঠ্যপুস্তকে থাকলেও পরীক্ষায় না থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে গুরুত্ব হারাবে। তাই ধর্মবিষয়ক পরীক্ষা বাধ্যতামূলক করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

গ্রেফতারকৃত আলেমদের দ্রুত মুক্তি ও হেফাজত নেতাকর্মীদের নামে হওয়া সব মামলা প্রত্যাহাররের দাবি জানিয়ে হেফাজতে মহাসচিব সাজিদুর রহমান বলেন, ২০২১ সাল থেকে অনেক আলেম-উলামা বন্দি অবস্থায় আছেন। নিরীহ আলেমদের অনেকে অসুস্থ অবস্থায় কারাগারে বন্দি আছেন। তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়াও হেফাজতের নেতাকর্মীদের নামে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে।

আল্লামা শাহ আহমদ শফীর প্রতিষ্ঠিত সংগঠন হেফাজতের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই দাবি করে তিনি বলেন, আল্লামা শাহ আহমদ শফী ও জুনাইদ বাবুনগরী অরাজনৈতিক অবস্থানে থেকে এই সংগঠন পরিচালনা করে গেছেন। আমাদের তাদের পথ অনুসরণ করে এগিয়ে যেতে হবে।

সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা আবদুল কাইয়্যুম সুবহানী।

এতে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, ঢাকা মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতী কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি কামাল উদ্দীন, মুফতি মুনিরুজ্জামান, মাওলানা আবদুল্লাহ ইয়াহহিয়া প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102