ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শহর বাঁচাতে একসঙ্গে কাজ করার আহ্বান মেয়র আতিকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৫১ বার পঠিত

শহর ও মানুষ বাঁচাতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, যতদিন পর্যন্ত আমরা সবাই নিরাপদ হতে না পারছি, ততদিন পর্যন্ত কেউ নিরাপদ না।

সোমবার (১৪ নভেম্বর) মিসরের শারম-আল-শেখে কপ-২৭ ব্লু জোন, চীন প্যাভিলিয়নে C-40 Cities এর (মেয়রদের নিয়ে গঠিত বৈশ্বিক প্লাটফর্ম) ভাইস চেয়ার হিসেবে চীনের শহরগুলো এবং সাউথ-সাউথ সিটিগুলোর প্রতিনিধিদের সঙ্গে জলবায়ু সহযোগিতা সম্পর্কিত গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, তীব্র দাবদাহ, অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় এবং লবণাক্ততার কারণে মানুষ নিজ অঞ্চল ছেড়ে শহরমুখী হচ্ছে। তারা ভাবছে অন্তত শহরে গেলে খেয়ে বাঁচতে পারবো। ঢাকা শুধু ভৌগলিকভাবে বাংলাদেশের কেন্দ্র নয়, এটি অর্থনৈতিক কেন্দ্র। আর এ জন্য জলবায়ু উদ্বাস্তুদের স্রোত বেড়েই চলেছে। ‘

তিনি বলেন, মেয়র হিসেবে শহর ও জনগণের প্রতি দায়িত্ব আছে। অবশ্যই তাদের সুস্থতা, মর্যাদা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তন রুখতে আরও বেশি স্থিতিস্থাপকতা অর্জন করতে হবে।

ন্যাচার বেইজড সলিউশনের গুরুত্ব তুলে ধরে ডিএনসিসি মেয়র বলেন, বেদখল খাল ও জলাশয় উদ্ধার করে সবুজায়ন, নতুন পার্ক, স্যানিটেশন পরিস্থিতির উন্নতি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিসহ নিম্ন আয়ের জীবিকার সুযোগ সৃষ্টি করে সবাইকে সঙ্গে নিয়ে টেকসই উন্নয়নের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো এবং পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বমূলক জোরালো ইতিহাস রয়েছে উল্লেখ্য করে চীনের প্রতিনিধিদের উদ্দেশ্যে মেয়র বলেন, অর্থনৈতিক অংশিদারিত্ব যেমন গুরুত্বপূর্ণ তেমনি সময় এসেছে এই অংশীদারিত্বকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্প্রসারিত করা। চীন হতে পারে আমাদের রোল মডেল।

এ সময় তিনি উপস্থিত সব অংশীজনকে পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102