ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আ.লীগের সম্মেলনে চেয়ারকে ঢাল বানিয়ে রক্ষা পেলেন নুরুল ইসলাম নাহিদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় চেয়ারকে ঢাল বানিয়ে আত্মরক্ষার চেষ্টা করছেন প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদসহ কেন্দ্রীয় নেতারা।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে দিরাই উপজেলা বিএডিসি মাঠে কেন্দ্রীয় নেতাকর্মীরা মঞ্চে ওঠার পরপরই এ সংঘর্ষ শুরু হয়।

এ সময় মঞ্চে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন আওয়ামী লীগের আরেক অংশের নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সম্মেলন শুরুর পরপরই বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের সামনে আসেন পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া। এর পরপরই কেন্দ্রীয় নেতাদের দিকে ইটপাটকেল ছুড়তে করতে থাকেন তার সমর্থকরা। তিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। এ সময় কেন্দ্রীয় নেতারা বসার চেয়ার মাথায় নিয়ে আত্মরক্ষা করেন। পরে পুলিশ এসে তাদের নিরাপদে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায়।

উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সুনামগঞ্জের দিরাই বিএডিসি মাঠে হামলার সময় চেয়ার মাথায় নিয়ে আত্মরক্ষার চেষ্টা করছেন কেন্দ্রীয় নেতারা।

মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন প্রমুখ।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, সম্মেলন শুরুর পরপরই কিছু ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

#বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102