ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসিল্যান্ডকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৫৫ বার পঠিত

সাভারের সিঅ্যান্ডবি সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আবুবকর সিদ্দিক।

সোমবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যক্তি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে আবু বকর সিদ্দিক। তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে আবুবকর সিদ্দিক সাভারের দিক থেকে আসা গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পাঁচজন ছিনতাইকারী তাকে আক্রমণ করে। পরে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল টাকা পয়সা নিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, সোমবার রাতে আহত এসিল্যান্ডকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। এ ঘটনায় তদন্ত চলছে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102