ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় দুই যাত্রীবাহী বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে রায়পুরা উপজেলার নিলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ দীঘিপাড়া গ্রামের ধনঞ্জয় দাসের ছেলে সানন্দ দাস (৫৫) ও একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে রেনু মিয়া (৬৬)।

হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে রায়পুরার নিলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাস চাকা পাংচার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ভৈরবমুখী কিশোরগঞ্জের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসের পেছন থেকে জোরে ধাক্কা দেয়। একই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলাগামী মাছভর্তি পিকআপটি দুর্ঘটনাকবলিত বাস দুটিকে ধাক্কা দেয়। একই সঙ্গে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং আহত হন আরও ১০ জন।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, নিহতদের মরদেহ এখনো ভৈরব হাইওয়ে থানায় আছে। নিহতদের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102