ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জি-২০ সম্মেলনে বিশ্ব সম্প্রদায়কে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

ইন্দোনেশিয়ার বালিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। এ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের কথা বলেন। খবর আল জাজিরা।

তিনি বলেন, আমাদের অন্য কোনো উপায় নেই। বিশ্বকে বাঁচাতে সহযোগিতা প্রয়োজন।

জোকো বলেন, অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে জি-২০ জোটকে অবশ্যই প্রভাবক হতে হবে। বিশ্বকে ভাগ করা ঠিক হবে না। বিশ্বকে আরেকটি স্নায়ু যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাবে না।

এদিকে সম্মেলন শুরু হওয়ার আগে সোমবার দ্বিপাক্ষিক বৈঠকে প্রায় তিন ঘণ্টাব্যাপী আলোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যা একটি ইতিবাচক দিক।

২০২১ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথমবারের মতো শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠক করলেন বাইডেন। সাম্প্রতিক সময়ে উত্তেজনা দেখা দিলেও বৈঠক শেষে দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে জোরদার আরোপ করেন বাইডেন-শি।

তবে এবারের সম্মেলনে যোগ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার বদলে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার বার্তাসংস্থা এপি জানিয়েছিল, হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু পরবর্তীতে এ খবর উড়িয়ে দেন ল্যাভরভ।

অন্যদিকে জি-২০ জোটের সদস্য না হলেও ইউক্রেনের প্রেসিডেন্টকে সম্মেলনে উপস্থিত হতে আমন্ত্রণ জানিয়েছিল আয়োজক ইন্দোনেশিয়া। জানা গেছে, ভিডিও কলের মাধ্যমে নিজের বক্তব্য রাখেন জেলেনস্কি।

প্রসঙ্গত, জি-২০ দেশগুলোর মধ্যে রয়েছে- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102