ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবার অপরাধে মাকে নিয়ে হাজত খাটছেন শিশু হিয়া!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩৭ বার পঠিত

বাবার অপরাধে মাকে নিয়ে হাজতবাসী হয়েছে চার বছরের অবুঝ শিশু হিয়া। কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের সুমন মিয়ার ছেলে হিয়া মা খাদিজা আক্তারকে নিয়ে রোববার বিকাল থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে অচেনা জীবনের অধিবাসী হয়েছে।

গত শনিবার রাতে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানা বলে খাদিজা আক্তারকে (২৩) গ্রেফতার করলে খাদিজা তার কোলের শিশু হিয়াকে (৪) নিয়ে আসেন। শনিবার মধ্যরাত থেকে রোববার দুপুর পর্যন্ত খাদিজা আক্তার কোলের শিশু হিয়াকে নিয়ে থানার মহিলা গারদে আটক থাকেন।

কিশোরগঞ্জ থানা পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে তাদের কিশোরগঞ্জের আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, খাদিজা আক্তারের স্বামী হেলাল ওরফে সুমন মিয়ার বিরুদ্ধে পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী থানায় একটি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। সেখানকার পুলিশ এ মামলায় স্ত্রী খাদিজা আক্তারকেও আসামি করে। আর এ মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হলে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় খাদিজা আক্তার তার কোলের দুগ্ধজাত শিশুপুত্রকেও কোলে করে নিয়ে আসেন। দুগ্ধপানের সুবিধার্থে মায়ের ইচ্ছায় এ অবস্থায় তাদের আদালতে সোপর্দ করা হয়।

কিশোরগঞ্জের ওই ম্যাজিস্ট্রেট কোর্টে খোঁজ নিয়ে জানা গেছে, আদালতের বিচারক খাদিজা আক্তারকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার মো. নাসির উদ্দীন রোববার বিকালে কোর্ট থেকে খাদিজা আক্তারকে ওই চার বছরের শিশুপুত্র হিয়াসহ হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102