ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপ শুরুর আগেই ৩ ম্যাচ নিষিদ্ধ লেওয়ানডস্কি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৪৭ বার পঠিত

ফুটবল বিশ্বকাপ শুরুর কাউন্টডাউন চলছে, যা এখন ঘণ্টার হিসেবে চলে এসেছে। এমন সময়ে দুঃসংবাদ পেল ইউরোপের দল পোল্যান্ড।

তিন ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়লেন দলটির সেরা তারকা রবের্ত লেওয়ানডস্কি।

তবে লেওয়ানডস্কির এ দুঃসংবাদ বিশ্বকাপে প্রভাব ফেলবে না। কাতারে গ্রুপ পর্বে তিন ম্যাচেই মাঠে নামতে পারবেন লেওয়ান।

কারণ লেওয়ানডস্কি নিষিদ্ধ হয়েছেন স্প্যানিশ লা লিগায়। বিশ্বকাপের আগে সর্বশেষ ক্লাব ম্যাচে ওসাসুনার বিপক্ষে ম্যাচের ৩১তম মিনিটে লালকার্ড দেখেন লেওয়ানডস্কি।

বার্সেলোনার হয়ে মাঠে নেমে ওই সময় বাজে আচরণ এবং অঙ্গভঙ্গি প্রদর্শন করেন এই পোলিশ তারকা।

মাঠ ত্যাগ করার সময় নিজের নাক স্পর্শ করে রেফারি হেসাস গিল মানজানোরকে কী যেন ইঙ্গিত করেন লেওয়ান।

এ অপরাধের দায়ে তার নামে আরও তিন ম্যাচের নিষেধাজ্ঞা যোগ করে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

যদিও লেওয়ানডস্কি অভিযোগ অস্বীকার করে বলেছেন, রেফরিকে নয় তিনি বার্সা কোচ জাভি হার্নান্দেজকেই কিছু একটা বোঝাতে চেয়েছিলেন।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন এ পোলিশ তারকার বক্তব্য আমলে নেয়নি।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে পোল্যান্ড। গ্রুপপর্বে তার আগে দলটি খেলবে মেক্সিকো ও সৌদি আরবের বিপক্ষে। সব ম্যাচই খেলতে পারবেন লেওয়ানডস্কি।

তথ্যসূত্র: গোল ডট কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102