ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়ল সয়াবিন তেল-চিনির দাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৩ বার পঠিত

সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা বাড়িয়ে ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে কেজিতে চিনির দাম ১২ টাকা বাড়িয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে এ দাম কার্যকর হবে।

দুপুরে শীর্ষস্থানীয় ভোজ্যতেল বিপণনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় তেলের দাম লিটারে ১২ টাকা ও চিনির দাম কেজিতে ১২ টাকা বাড়িয়েছে। আমাদের মৌখিকভাবে বিষয়টি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার থেকেই এ দাম কার্যকর হবে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোজ্যতেলের সর্বোচ্চ খুচরা মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে হ্রাস বা বৃদ্ধি (সমন্বয়) করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে মূল্য সমন্বয়ের আবেদন করি। পরে দুই দফায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে মূল্য সমন্বয়ের যৌক্তিকতা তুলে ধরি। মূল্য সমন্বয়ের বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আমাদের সঙ্গে একমত পোষণ করেছে, যা বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯০ টাকা, পাঁচ লিটারের দাম ৯২৫ টাকা, খোলা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৭২ টাকা এবং প্রতি লিটার পাম ওয়েলের দাম ১২১ টাকা।

গত ১ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠিতে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ভোজ্য তেলের সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় সংক্রান্ত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন পাঠাতে ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102