ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাভারে এসিল্যান্ডকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত
সংগৃহীত ছবি

সাভারে পটুয়াখালীর এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের ঢাকা ও সাভারের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া মোবাইলটিও।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। এর আগে, বুধবার (১৬ নভেম্বর) রাতে আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ছিনতাই এর সাথে সরাসরি জড়িত ৫ জন এবং মোবাইলটি যে দোকানে বিক্রি করা হয়েছিল সেই দোকানদারকেও গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ছিনতাইকারীদের ব্যবহৃতদের ছুরিটিও। গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
গত ২২ অক্টোবর ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট-বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী। ১৪ নভেম্বর বিকেলে অসুস্থ মাকে দেখার জন্য রাজধানীর মিরপুরে যান তিনি। সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাতে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন আবু বক্করের ভগ্নিপতি সুমন হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই আসামিদের সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের দুপুরে আদালতে পাঠানো হবে। খোয়া যাওয়া মোবাইলটি উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102